আমাদের সম্পর্কে
tspedu.bond শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকের মধ্যে যোগাযোগ সহজ করার জন্য তৈরি।
কেন tspedu.bond
অনেক সময় শিক্ষার্থী স্কুলে না এলে অভিভাবক সঙ্গে সঙ্গে জানতে পারেন না। শিক্ষকের পক্ষেও প্রতিটি অভিভাবককে আলাদা করে ফোন করা সময়ের কাজ। আমরা এই কাজটি স্বয়ংক্রিয় করেছি।
আমরা কী করি
শিক্ষক পোর্টালে শিক্ষার্থী বেছে অনুপস্থিতির কারণ লেখেন। আমাদের সিস্টেম অভিভাবককে কল করে সেই কারণ জানায় এবং পুরো তথ্য ড্যাশবোর্ডে সংরক্ষণ করে।
কাদের জন্য
স্কুল ও কলেজ
অনুপস্থিতির খবর দ্রুত অভিভাবকের কাছে পৌঁছাতে।
কোচিং সেন্টার
একাধিক ব্যাচ ও শ্রেণির হাজিরা ও যোগাযোগ একসাথে সামলাতে।
মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠান
যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে অভিভাবককে জানানো জরুরি।
আমাদের অঙ্গীকার
সহজ ব্যবহার, বাংলা ভাষায় সেবা, আর শিক্ষার্থীর তথ্যের নিরাপত্তা। আপনার যেকোনো প্রশ্নে আমরা পাশে আছি।